শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
দীপ্ত নিউজ
রাজনীতি

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ এপ্রিল) গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা জানান দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে তারা এত দেরিতে নির্বাচন চান না। আগামী রমজানের আগে (ফেব্রুয়ারির শেষ দিকে রমজান শুরু) তারা নির্বাচন চান। মার্কিন প্রতিনিধি দলকে বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে মার্কিন শুল্ক আরোপ রহিতের বিষয়ে বিবেচনার আহ্বানও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপ–সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং তার সফরসঙ্গী মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।

অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে।
​_
বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দেশটির তিন উচ্চ পর্যায়ের কর্মকর্তার।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।