দীপ্ত নিউজ
রাজধানী

মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল তরুণ।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে দূতাবাস এলাকায় মিছিল বের করে তারা। পরে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।

এদিকে, সকাল থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ দূতাবাস এলাকায় মানুষদের তল্লাশি করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ মার্কিন দূতাবাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমেরিকান অ্যাম্বাসি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোনোরকম শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস–পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে।

 

এসএ