ঈদ ছুটি শেষ, চুলা জ্বালানো নিয়ে সতর্কতামূলক পরামর্শ দিল তিতাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদ–উল–ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরেই গ্যাসের চুলা জ্বালানো নিয়ে কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

শনিবার (৫ এপ্রিল) তিতাস গ্যাস পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্নাঘরের দরজা–জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব, বাটন, হুসপাইপ, পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না তা পরীক্ষা করুন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও বলেছে, লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।

এছাড়াও গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরগুলোতে– ০১৯৫৫–৫০০৪৯৭–৫০০ ও কল সেন্টারে (১৬৪৯৬) যোগাযোগ করুন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More