রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, নিকুঞ্জ, নিকুঞ্জ, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

ইএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More