দীপ্ত নিউজ
খেলা

বাংলাদেশ একাদশে অভিষিক্ত হামজা চৌধুরী, নেই জামাল ভূঁইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ একাদশে অভিষিক্ত হামজা চৌধুরী, নেই জামাল ভূঁইয়া

আর কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শিলংয়ের জওহর লাল নেহেরু স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

এই ম্যাচে অভিষেক হচ্ছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ও ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী। শুরুর একাদশে আছেন তিনি।

তবে একাদশে নেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচ শুরুতে নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে ডিফেন্ডার তপু বর্মনের হাতে।

বাংলাদেশ একাদশ:

গোলরক্ষক: মিতুল মার্মা (গোলরক্ষক)।

ডিফেন্ডার: তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল তপু।

মিডফিল্ড: হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়, মজিবর জনি।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।