শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
রাজনীতি

ঈদ মোবারক: কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন পলক

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ঈদ মোবারক: কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন পলক

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানি শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে সবার উদ্দেশে পলক বলেন ‘ঈদ মোবারক’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী, যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় সোমবার (২৪ মার্চ) পলককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, “এ আসামি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, এ নিয়ে তার মক্কেলের মোট ৬২ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পতনের ৯ দিন পর গ্রেপ্তার হন পলক।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।