শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

পহেলা বৈশাখ উদযাপনে নতুনত্ব আসছে: উপদেষ্টা ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পহেলা বৈশাখ উদযাপনে নতুনত্ব আসছে: উপদেষ্টা ফারুকী

পহেলা বৈশাখ উদযাপনে নতুনত্ব আনতে বৈঠকে বসেছিলেন সংশ্লিষ্ট অংশীজনরা।সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট হলে শুরু হওয়া এ বৈঠক দুপুর ১টায় শেষ হয়। এতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, এবারের শোভাযাত্রায় কী থাকবে এবং কীভাবে তা আয়োজন করা হবে, মূলত এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তবে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি।

তিনি আরও জানান, এবারের পহেলা বৈশাখের উৎসব দুই দিনব্যাপী উদযাপিত হবে। পাশাপাশি এবারের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

এর আগে, রবিবার (২৩ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবার বৈশাখ উদযাপনে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) শোভাযাত্রার আয়োজন করা হবে। শুধুমাত্র বাঙালিরাই নয়, চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ দেশের সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ ছাড়া শোভাযাত্রায় নতুন চমকও থাকবে বলে তিনি জানিয়েছেন।

ইএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।