দীপ্ত নিউজ
রাজনীতি

ইতেকাফে বসেছেন জামায়াত আমির

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইতেকাফে বসেছেন জামায়াত আমির

পবিত্র রমজান মাসের শেষ দশ দিনের জন্য ইতেকাফে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২২ মার্চ) জামায়াতের প্রচার বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ (আরবি শাওয়াল মাসের চাঁদ) দেখা পর্যন্ত তিনি ইতিকাফে থাকবেন। রোজা ২৯টি হলে ৩০ তারিখ পর্যন্ত আর রোজা ৩০টি হলে ৩১ তারিখ পর্যন্ত ইতিকাফে থাকবেন তিনি।

সাধারণত মুসলিমরা পবিত্র রমজান মাসের শেষ দশকে সিয়াম সাধনার পাশাপাশি অধিকতর আত্মশুদ্ধির জন্য ইতেকাফে বসে থাকেন। এসময়টিতে ইতেকাফে থাকা ব্যক্তি দুনিয়ার অন্যান্য সকল কাজ–কর্ম বাদ দিয়ে শুধুমাত্র ইবাদাত ও জিকিরে মশগুল থাকেন।

ইসলামের বিধান অনুযায়ী পবিত্র রমজান মাসের ২০ তারিখ থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত সময়কে ধরা হয়।

আল