শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
খেলা

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ এবং পাউলো দিবালার একাদশে জায়গা হয়নি। এতে করে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কিছুটা শক্তি খর্ব হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।

শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে উরুগুয়ে ম্যাচ সামনে রেখে এখনো নাকি একাদশ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি স্কালোনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘যখনই ফিফার সূচিতে খেলা হয়, আমাদের সতর্ক থাকতে হয়। আমরা জানতাম কিছু খেলোয়াড় চোটে পড়বে ও আরও কয়েকজনকে হারানো শঙ্কা থাকবে। আমাদের অবশ্যই ভাবতে হবে আমাদের সঙ্গে যা আছে, তা নিয়ে এবং যে খেলোয়াড়রা আমাদের সঙ্গে আছে, তাদের সুযোগ–সুবিধা নিয়েও ভাবতে হবে। ১৫ দিন আগে আমরা যে পরিকল্পনা করেছি, সেটা এখন অপ্রয়োজনীয় এবং আমাদের আবারও ম্যাচের পরিকল্পনা করতে হবে।’

একাদশ নিয়ে জানতে চাইলে স্কালোনি বলেছেন, ‘আগামীকালের একাদশ ৯০ শতাংশ ঠিক হয়েছে। অনুশীলনের পর বিকেলের মধ্যে এটা তৈরি করব। কিন্তু এরই মধ্যে আমার কাছে একটা ধারণা আছে। আমরা যে উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, সেটা আমাদের মাথায় আছে।’

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলেস্টার, লিয়ান্দ্রো পারাদেস কিংবা গিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস গনসালেস।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।