শিরোনাম
১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ পাবনা কলেজের উদ্যোগে অভিভাবকদের মতবিনিময় সভা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যাখ্যাত লাকী আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন কয়েকশ শিক্ষার্থী। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এর আগে ‘পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তারসহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’—শীর্ষক কর্মসূচির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শিক্ষার্থীরা ‘শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে, বিকালে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যের সঙ্গে পুলিশের মারামারি হয়। এ ছাড়া, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাকি আক্তার সন্ধ্যায় মশাল মিছিলে অংশ নিয়েছেন।

সেখানে ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী লাকি আক্তার বলেন, দেশজুড়ে মানুষ ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। মানুষের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

আল