শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ৭ই মার্চ দিবস উদযাপিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
লক্ষ্মীপুরে ৭ই মার্চ দিবস উদযাপিত
লক্ষ্মীপুরে পুষ্পস্তবক অর্পণ।

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) জেলার সকল সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ,পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামীলীগের সভাপতি মিঞা মোহাম্মদ গোলাম ফারুক পিংকু,পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভুঁইয়াসহ মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

এমি/দীপ্ত