শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহের মিক্সার ডিপো বন্ধে এলাকাবাসীর সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহের মিক্সার ডিপো বন্ধে এলাকাবাসীর সড়ক অবরোধ

ঝিনাইদহের মধুপুর চৌরাস্তা আবাসিক এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ঝিনাইদহ–মাগুরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। এই সময় সড়কের দুই পাশে প্রায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধরা জানান, মধুপুর চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগ নেতা ঠিকাদার মিজানুর রহমান মাসুম কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরি করেন। ডিপো প্রচণ্ড কালো ধোঁয়া বের হয়। এ কারণে জমির ফসলহানী হচ্ছে। মানুষ হাঁপানি, অ্যাজমাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, অ্যাজমা–হাঁপানিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু ঘটছে।

আন্দোলনকারীরা আরো জানান, ঠিকাদার প্রতিষ্ঠানকে বার বার বলার পরও শুনেনি। প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ফলে উপায় না দেখে এলাকাবাসী একত্রিত হয়ে সড়কের ওপর পিচের ড্রাম বসিয়ে সড়ক অবরোধ করেন, আন্দোলনে মহিলারা ঝাঁটা মিছিল করেন। 

ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী জানান, মধুপুর চৌরাস্তা মোড়ের এলাকাবাসী ঝিনাইদহ–মাগুরা মহাসড়ক অবরোধ করেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হই। বিক্ষোভকারীদের দাবির মুখে প্রাথমিকভাবে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিলে। পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।

সোহাগ/ইএ/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।