মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ছাত্রলীগ সন্ত্রাসীদের রাতভর নির্মম প্রহরের শিকার হয়ে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে ২০২৫ সালের স্বাধীনতা পদক (মরণোত্তর) প্রদান করা হচ্ছে।

সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫–এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার।‘

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের তৎকালীন দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আবরার ফাহাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পদক ২০২৫‘ প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More