শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

জয়পুরহাটে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়পুরহাটে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষে ১৪৪ ধারা জারি

জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে বিবাদমান দু’গ্রুপের সংর্ঘষ, দলীয় কার্যালয়ে ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩ টা হতে আগামীকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত পুরো পুনট ইউনিয়নে ১৪৪ ধারা জারী করেছে কালাই উপজেলা প্রশাসন।

কালাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইফতেকার রহমান স্বাক্ষরিত বিঞ্জপ্তিতে জানানো হয় কালাই উপজেলার পুনট বাসষ্ট্যান্ড এলাকাসহ সমগ্র পুনট ইউনিয়নে আজ রবিবার বেলা ৩টা হতে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

এই সময় সকল প্রকার সভা–সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, সকল প্রকার আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহন ও ৫ বা তার বেশী লোকের অবস্থান এবং চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, পুনটে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন। যদি কেউ আইন অমান্য করার চেষ্টা করে, তাহলে কঠোর হস্তে দমন করা হবে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

উল্লেখ্য যে, পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এখানে বিএনপির স্থানীয় দু’টি গ্রুপের মধ্যে সংর্ঘষ, দলীয় কার্যালয়ে ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটলে প্রশাসন এ ব্যবস্থা গ্রহন করেন।

মাসুদ/আল