শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। ঢাকায় ভারপ্রাপ্ত বৃটিশ হাইকমিশনারের সঙ্গে সকালে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি সমর্থন করে না বিএনপি।আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না: ফখরুল

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব।

জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে জাতিসংঘের প্রতিবদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত ১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। পাশাপাশি দেশে কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে বা নিষিদ্ধ হবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি ।


আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থা বিএনপি সমর্থন করে না জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে রাজনৈতিক বিবেচনায় দেশটা আরও ভঙ্গুর হয়ে যাবে।

পরে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির ভোজ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা।