শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

সরে দাঁড়ালেন স্টার্ক, অজিদের অধিনায়ক স্মিথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরে দাঁড়ালেন স্টার্ক, অজিদের অধিনায়ক স্মিথ

ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক। সেই সঙ্গে নিয়মিত অধিনায়ক পেট কামিন্স না থাকায়, অজিদের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সামলাচ্ছেন প্যাট কামিন্স, জস হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক। এই তিন অভিজ্ঞ পেসারকে কেন্দ্র করেই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সাজানো হয়। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই তিন পেসারের একজনকেও পাওয়া যাবে না। আগেই নিশ্চিত হয়েছিলো ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স ও হ্যাজেলউডের। এবার শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার শিবিরে এলো আরো এক দুঃসংবাদ। দলের অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ককেও পাওয়া যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে।