ট্রেনের দুই স্টেশনের নাম পরিবর্তন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যমুনা সেতুর দুই প্রান্তের স্টেশনের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের অনলাইনে টিকিটি বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ–সিনেসিস–ভিনসেন–জেভির দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছেন, স্টেশনগুলোর নতুন নাম ৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করলেই একটি ছোট নোটিশে নাম পরিবর্তনের বিষয়টি দেখা যাচ্ছে।

সেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব) পরিবর্তন হয়েছে। তাই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের (BBSetu_W) পরিবর্তে সায়দাবাদ (SAIDABAD) এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের (BBSetu_E) পরিবর্তে ইব্রাহিমাবাদ (IBRAHIMABAD) দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট কেনার জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো।

উল্লেখ্য, যদিও শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে টিকিট কেনার জন্য ইব্রাহিমাবাদ স্টেশনের নাম পাওয়া গেলেও সায়দাবাদ স্টেশনের নাম মেলেনি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More