শিরোনাম
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বনানীতে শেখ সেলিমের বাসায় আগুন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বনানীতে শেখ সেলিমের বাসায় আগুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বনানীর বাসায় রাত দেড়টার সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিরাপত্তার শঙ্কায় ২টা ৪৫ মিনিট পর্যন্ত আগুন নেভাতে স্পটে যেতে পারেনি ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উশৃঙ্খল জনতা রাজধানীর বনানীতে সেলিমের বাসায় আগুন দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসে গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি।

এরআগে বুধবার রাতে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র–জনতা। বুলডোজার দিয়ে বাড়িটির বেশির ভাগই মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাসায় ও অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা শক্তভাবে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে এমন দাবি করেছে অন্তবর্তী সরকার।

এতে বলা হয়, ‘অন্তবর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।’

সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।