শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি
দীপ্ত নিউজ
রাজনীতি

কারাগার থেকে হাসপাতালে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কারাগার থেকে হাসপাতালে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

কারাবন্দি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে আনা হয়।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কারাগারের বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।

তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত বছরের শেষ দিকে দুর্নীতির একাধিক মামলায় গ্রেপ্তার হন। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে মামলা চলছে।