শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-সন্তান হাসপাতালে

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-সন্তান হাসপাতালে

ফেনীর সোনাগাজীতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের নিজাম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানের চালক–হেলপারকে আটক করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে। এ ঘটনায় আহতরা অটোরিকশায় থাকা তার স্ত্রী ও দুই সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা লক্ষ্মীপুর সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজিতে থাকা ব্যবসায়ী নিজাম উদ্দিন নিহত হন। পরে আহত অবস্থায় তার স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু বলেন, চট্টগ্রামে নিজাম উদ্দিনের মুদি দোকান রয়েছে। গত দুইদিন আগে অসুস্থ শ্বশুরকে দেখতে চট্টগ্রাম থেকে সোনাগাজীতে এসেছিলেন। সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার এমন আকস্মিক মৃত্যু কেউ মানতে পারছে না।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আল