শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

ওয়াটারনেস’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে তুরঙ্গমী’র বিশেষ প্রদর্শনী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ওয়াটারনেস’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে তুরঙ্গমী’র বিশেষ প্রদর্শনী

‘ওয়াটারনেস’–এর দশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হবে প্রযোজনাটির ১২তম মঞ্চায়ন হবে আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং জল ও নারীর সম্পর্ককে উপজীব্য করে তৈরি এই নৃত্য–নাটকটি উৎসর্গ করা হয়েছে কাদম্বরী দেবীকে।

২০১৫ সালে প্রথম মঞ্চায়িত ‘ওয়াটারনেস’ বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার।

বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ৪৫ মিনিট দৈর্ঘ্যের এই প্রযোজনার পাণ্ডুলিপি লিখেছেন ধীমান ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনায় ছিলেন সুমন সরকার। প্রযোজনার মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় ছিলেন পূজা সেনগুপ্ত। এতে নৃত্য ও অভিনয়ে অংশ নিয়েছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, প্রান্তিক দেব, ইয়াসনা রহমান, লোপা অধিকারি, অদৃজা সেনগুপ্ত, শাকিল আহমেদ, সানজীদা সন্ধি ও পুষ্পিতা শীল।

তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত এই বিশেষ প্রদর্শনীতে দর্শকদের উপস্থিতি কামনা করেছেন।

বার্জার পেইন্টস বাংলাদেশ–এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রযোজনা দর্শনীর বিনিময়ে সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীর টিকিট হলে প্রবেশের আগে গেট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ: ০১৬৪৭৬২০০৭৪।

 

এসএ