দীপ্ত নিউজ
বাংলাদেশ

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ,নিহত ৫

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ,নিহত ৫
অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

সীতাকুণ্ডের কদম রসুল (কেশবপুর) এলাকায় শনিবার বিকাল সাড়ে ৪টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছে এবং এখনও উদ্ধার তৎপরতা চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এতে অনেকে হতাহত হয়েছে।

বিস্ফোরণে পুরো প্ল্যান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ওঠা ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, বিকট বিস্ফোরণে অনেকের দেহের বিভিন্ন অংশ উড়ে যেতে দেখেছেন।

সীতাকুণ্ডের ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বলেন, বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করছি। সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও বিস্তারিত জানতে পারিনি। তবে বিস্ফোরণে বহু হতাতহ হতে পারে বলে জানা গেছে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।