শিরোনাম
কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল কক্সবাজারে অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই চলছিল ‘টুপটুপ রিসোর্ট’ শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার

শনিবার (৪ মার্চ ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকায় এসে পৌঁছান। এটি তার তৃতীয় ঢাকা সফর।

তিনি লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ‘টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’র এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী।

এর আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন তিনি।

আল/দীপ্ত