শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

তাহসানের পর সুখবর দিলেন মিথিলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তাহসানের পর সুখবর দিলেন মিথিলা

কোরিয়ান শিল্প পছন্দ করেন যারা তাদের জন্য একটি সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অন্যরকম। জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হলেন তিনি।

সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন মিথিলা। সিরিজের দ্বিতীয় প্রধান চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন জনপ্রিয় এ অভিনেত্রী।

মিথিলা জানান, কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করবো।

খালিদ হোসেন অভি নাটকের বাংলা ডাবিং–এর দায়িত্ব নিয়েছেন। যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অফ দ্য ব্লু সি’ এবং ‘মিস্টার কুইন’–এর মতো কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন।

উল্লেখ্য, সবশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা দিয়েছিলেন মিথিলা।

প্রসঙ্গত, ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ নাটকটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং–কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মনে অণ্যরকম জায়গা করে নিয়েছে।

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।