বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬

৪৭ ডিগ্রি হিমাঙ্কের নিচে যে শহরের তাপমাত্রা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাশিয়ার ইয়াকুটস্ক হচ্ছে বিশ্বের শীতলতম একটি শহর। হিমাঙ্কের নিচে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানিয়ে নিয়েছেন এখানকার বাসিন্দারা।

নুডলসে গরম পানি ঢালার কয়েক সেকেন্ডের মধ্যেই এটি বরফ হয়ে জমে যায়। এ দৃশ্য রাশিয়ার ইয়াকুটস্কের। শহরটির শীতলতম মাস জানুয়ারি। গোটা শহরই চলে গেছে বরফের নিচে। দেখে মনে হবে কেউ যেন সাদা রং করে দিয়েছে। গাছপালা, বাড়িঘর, দোকানপাটের ওপর বরফের আচ্ছাদন। রাস্তাঘাটে পুরু বরফের স্তর জমে আছে।

আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫৫

শীতে মাইনাস ৪০৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের কাছে অসহনীয় হলেও, রাশিয়ার ইয়াকুটস্কে তা অনেকটাই স্বাভাবিক। তাপমাত্রা নিয়ে অবশ্য কোনও অভিযোগ, অনুযোগ বা হতাশা নেই ইয়াকুৎস্কের মানুষজনের।

এখানকার বাসিন্দারা বলেন, ‘আমরা এটিতে অভ্যস্ত , এটা আমাদের জন্য ভাল। এমন ঠান্ডার মধ্যে টিকে থাকার মূল কৌশল হলো বহু স্তরের পোশাক পরা। শুধু উষ্ণ পোশাক পরুন

বিশ্বের সবচেয়ে শীতল শহর হিসেবে পরিচিত রাশিয়ার ইয়াকুটস্ক। আর্কটিক সার্কেল থেকে ৩০০ মাইল দক্ষিণে এই শহরের অবস্থান। জনসংখ্যা ৩ লাখ।

 

 

আল / দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More