মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

৩৭ দিন পর শুরু মেট্র্রোরেল চলাচল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

৩৭ দিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (২৫ আগস্ট) থেকে আবারও যাত্রী সেবা দেওয়া শুরু করেছে মেট্রোরেল।

রবিবার (২৫ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর মেট্রো রেলস্টেশন থেকে প্রথম ট্রেন যাত্রা শুরু করে। মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেনটি যাত্রা করে সকাল ৭টা ৩০ মিনিটে। এরপর উভয় প্রান্ত থেকে যথানিয়মে ৮১০ মিনিট পরপর ট্রেন চলছে।

শনিবার (২৪ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া জানান, শুক্রবার ও শনিবার মেট্রোরেলের ট্রায়াল চালানো হয়েছে। লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। রবিবার থেকে নিয়মিত শিডিউলে যাত্রী পরিবহণ শুরু সম্বব।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, যাত্রীদের জন্য মেট্রোরেল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলী ডিএমটিসিএলএর অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে। তবে, অনিবার্য কারণবশত মিরপুর১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত মেট্রোরেল থামবে না এবং যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। এতে ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More