আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আমদানি–রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।
তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় আজ থেকে আবারো শুরু হয়েছে।
ইমিগ্রেশন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, শহীদ দিবস উপলক্ষে আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, এখনও রয়েছে।
এসএ