সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

হালিশহরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গ্যাস বিস্ফোরণ

চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে এক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর জানিয়েছেন, বিস্ফোরণের ফলে দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসার ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়, যার ফলে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে চমেকে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সতর্ক করে জানিয়েছেন, গ্যাস ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন না করলে এমন দুর্ঘটনা ঘটতে পারে। 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More