দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর ঢাকা বিভাগে এবং অপর শিশুটির সিলেট বিভাগে মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪৫টি শিশুর আর হামে ২৪টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫৩টি শিশু। আর একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের।
এদিকে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হাম ও উপসর্গ নিয়ে মোট ৯ হাজার ৪৬৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর এই সময়ে মোট ৭ হাজার ২২ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে।
এসএ