ইনকিলাব মঞ্চের সদস্যদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ ঘটনা ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেন, এই হামলা ন্যাক্কারজনক! শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?
এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ আরও অনেকে।
উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে যমুনা‘র সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ সদস্যরা।
এসএ