ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহে স্বামীর উপর অভিমান করে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন স্ত্রী। সোমবার (১২ জুন) দুপুরে আমুয়া ইউনিয়নের ঘোষের হাট গ্রামে ও ঘটনা ঘটে।
নিহত মোসাঃ ফিরোজা বেগম (২৭) আমুয়া ইউনিয়নের ঘোষের হাট গ্রামের মোঃ বাসার হাওলাদারের স্ত্রী।
জানা যায়, সোমবার দুপুরে পারিবারিক কলহে স্বামীর সাথে ফিরোজার হাতাহাতি হয়। পরে অভিমানে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ফিরোজা। পরে কাঠালিয়া থানা পুলিশ সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ৪টায় লাশ উদ্ধার করে ও স্বামী বাসারকে গ্রেফতার করেন। লাশ মঙ্গলবার (১৩ জুন) সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, স্বামীর সাথে মনমালিন্য কারণেই স্ত্রী ফিরোজা গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাই স্বামীকে আটক করা হয়েছে।
ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খালিদ হাসান/আফ/দীপ্ত নিউজ