মাগুরায় মিলনে অস্বীকৃতি জানানোয় স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগে উঠেছে রমজান হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে । এ ঘটনায় বাধা দিতে গিয়ে তাদের ছেলেও আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় মাগুরা সদরের পৌর এলাকার রায়গ্রাম পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত রাজিয়া খাতুন (৩৫) রমজান হোসেনের স্ত্রী ও তাদের বড় ছেলে নূর মোহাম্মদ (১৩)।
সদর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আহত রাজিয়া খাতুন জানান, উপরোক্ত ঘটনার জন্য প্রায় প্রতিরাতে স্বামী তার উপর নির্যাতন চালাত। বুধবার (১৯ এপ্রিল) বড় ছেলে নূর মোহাম্মদ ঢাকা থেকে মাগুরাতে আসে ঈদের ছুটিতে। সেহরিতে রোজা থাকার উদ্দেশ্যে খাবার খেয়ে নামাজ পড়ে ঘুমাতে যায় সে। এ সময় স্বামী রমজান হোসেন মিলনের আগ্রহ প্রকাশ করে। সে রোজা হবে না মর্মে মিলনে অস্বীকৃতি জানায়। এ সময় ঘরে থাকা ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে জখম করে।
হাসপাতালে ভর্তি ছেলে নুর মোহাম্মদ বলেন, ‘আমি ঢাকাতে একটি প্লাস্টিক কোম্পানিতে কাজ করি। ঈদের ছুটিতে বুধবার বাড়িতে এসেছি। রাতে ঘুমিয়ে ছিলাম হঠাৎ ভোররাতে মায়ের চিৎকার শুনি। যেয়ে দেখি বাবা মাকে মারছে। আমি ঠেকাতে গেলে আমার পায়ে আঘাত লাগে।‘
মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা ডাক্তার অমর প্রসাদ বলেন, ‘আহত নারীর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।‘
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জব্বারুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘাতক স্বামী রমজান হোসেনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আফ/দীপ্ত সংবাদ