শুক্রবার, মার্চ ৬, ২০২৬
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

স্বাধীনতা পুরস্কার পেয়ে হানিফ সংকেত যা বললেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হানিফ সংকেত।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত। সংস্কৃতি অঙ্গনে রাষ্ট্রীয় এই সম্মাননা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন হানিফ সংকেত।

সেখানে দেওয়া ক্যাপশনে তিনি জানান, ‘স্বাধীনতা পুরস্কার’ ঘোষণার এ আনন্দঘন মুহূর্তে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি নিজের প্রাপ্ত এই সম্মাননা তিনি প্রিয় দর্শকদের প্রতি উৎসর্গ করেছেন বলে উল্লেখ করেন এই কিংবদন্তি টেলিভিশন ব্যক্তিত্ব।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সুহৃদ, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর সংস্কৃতি ক্ষেত্রে আমাকে ‘স্বাধীনতা পদক’এ ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সম্মাননা শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়—যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে, এই সম্মান তাদের সবারও।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More