শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকার সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব।

স্পিকার বলেন, ‘অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো।’

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে।’

সরকারি দল এবং বিরোধী দল বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More