সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা পেল ২ হাজার মানুষ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩৫ ফিল্ড হাসপাতালের উদ্যোগে প্রায় ২ হাজার অসহায় ও দুস্থ মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর দাখিল মাদ্রাসায় ৯ টায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলে।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করছেন। চিকিৎসা সেবায় আরো অংশগ্রহণ করেছেন মেজর ওয়াসিম, মেজর রেজওয়ানা, মেজর শাহাদাত, ক্যাপ্টেন স্নিগধা, ক্যাপ্টেন তিতলি প্রমূখ।

কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সহকারি পরিচালক কর্নেল আব্দুল হামিদ জানান, সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ এর বহিরাঙ্গণ অনুশীলনে, সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাইনুর রহমানের সরাসরি তত্তাবাবধানে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলে ।

এছাড়াও নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগ নির্নয়ের জন্য একটি রক্ত পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি সকল আগ্রহী মানুষের জন্য বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আরো একটি রক্তের গ্রুপ নির্ণয় কেন্দ্র সংযোজন করা হয়েছে।

শাকিল মোল্লা/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More