বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

সুদানে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৮৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সাম্প্রদায়িক সংঘাতে অন্তত ৩০০ জনের প্রাণহানি ঘটেছে। সাম্প্রদায়িক এই সহিংসতায় শত শত ঘরবাড়ি ধ্বংস ও নারীদের অপহরণ এবং গবাদি পশু লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর প্রধান তেদরোস আধানম ঘেব্রেইসাস এক টুইটে বলেছেন, ‘সুদানের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক এবং হৃদয়বিদারক হয়ে উঠছে। এ পর্যন্ত প্রায় ৩০০ জন মারা গেছে এবং ৩ হাজার জনেরও বেশি আহত হয়েছে। আমি সব প্রাণহানির নিন্দা জানাই। বিশেষ করে বেসামরিক নাগরিক এবং স্বাস্থ্যসেবা অবকাঠামোর ওপর হামলার তীব্র নিন্দা জানাই।’

তেদরোস আধানম ঘেব্রেইসাস আরও বলেন, ‘যখন হাজার হাজার আহত ব্যক্তির জরুরি সেবার প্রয়োজন তখন নিরাপদে স্বাস্থ্য সেবা অবকাঠামোতে প্রবেশাধিকার, বিদ্যুৎ, খাদ্য, পানি, কর্মী এবং চিকিৎসা সরঞ্জামের অভাবের কারণে অনেক স্বাস্থ্য সেবা সঠিক সময়ে দেয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে।’

অপরদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় ২৪ ঘণ্টার অস্ত্র বিরতির কথা হয়েছিল দুই পক্ষের মধ্যে। যাতে বিভিন্ন দেশ সুদানে আটকে পড়া নিজ নিজ নাগরিককে সরিয়ে নিতে পারে। এই অস্ত্রবিরতি বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার পরও দুই পক্ষের মধ্যে লড়াই চলেছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More