শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাবেক আওয়ামী লীগ পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

আওয়ামী লীগের সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার।

তিনি বলেন, ‘গত ১৭ আগস্ট রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। এখানে তিনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন। এখানে আনার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল ৯টায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মৃত্যুর খবর পাই।’

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. ফজলুর রহমান জানান, জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় রমেশ চন্দ্র সেনকে সকাল সাড়ে ৯টায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্রজনতা অভ্যুত্থানের পর ১৬ আগস্ট রমেশ চন্দ্র সেনকে ঠাকুরগাঁও থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ ৩টি মামলায় কারাবন্দি ছিলেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন।

রংপুর কারমাইকেল কলেজ থেকে পড়ালেখা সম্পন্ন করা রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন। তিনি ঠাকুরগাঁও১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More