সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নব নিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে ‘লেফটেন্যান্ট জেনারেল‘ র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌ–বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন ‘কোর অব ইনফেনট্রি‘ কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি ২৪ ডিভিশন জিওসি, সামরিক সচিব ও মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরসহ বাংলাদেশ সেনাবাহিনী‘তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এসএ