শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬

সরাসরি ইরানের পাশে দাঁড়ালো চীন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। ইরানের মিনাব শহরের একটি প্রাইমারি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করে মার্কিন বাহিনী। ওই হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ২ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে চীন।

শুক্রবার (১৩ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এই সহায়তার কথা নিশ্চিত করেন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই অর্থ প্রদান করবে চীনের রেড ক্রস সোসাইটি। মূলত স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সমবেদনা এবং ‘ক্ষতিপূরণ’ হিসেবে এই অনুদান দেওয়া হচ্ছে।

মুখপাত্র জিয়াকুন বলেন, স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি মানবতা ও মানব বিবেকের মৌলিক সীমা অতিক্রম করেছে। চীন সব সময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More