সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে রবিবার (১ মার্চ) নির্ধারিত সময়সূচি অনুযায়ীই ইউএস–বাংলা এয়ারলাইন্সের সব ফ্লাইট পরিচালিত হবে।
রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস–বাংলা এয়ারলাইন্স, যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং পাস করার অনুরোধ করেছে।
ইউএস–বাংলা জানায়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস–বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই সম্মানিত যাত্রী সাধারণের সঙ্গে যোগাযোগ করবে ইউএস–বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে ইউএস–বাংলা এয়ারলাইন্স, ফ্লাইট সংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।