সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১,২০০ অতিথি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ গ্রহণ ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ গ্রহণ ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশিবিদেশি অতিথি উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

প্রচলিত রীতি ভেঙে ২০২৬ সালের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবন পরিবর্তে জাতীয় সংসদ ভবন, দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে, যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশের হাল ধরবেন।

বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবন, দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত থেকে লোকসভা স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি অংশ নিবেন। ভুটান থেকে অংশ নিবেন প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ ছাড়া পাকিস্তান পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপাল পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপ প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা অংশ নিতে যাচ্ছেন।

বাংলাদেশে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

অন্য দেশগুলো হচ্ছেসৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More