১৭
সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ও স্বতন্ত্র প্রার্থীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
এর আগে, বেলা ১১টায় শপথ নেয় বিএনপি। শপথের পর বিএনপি সংসদীয় দলের বৈঠকে চেয়ারম্যান তারেক রহমান‘কে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
এসএ