৪
শনিবার হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা। এই সভা নিয়ে বিসিবির ভেতরে গুঞ্জন রয়েছে।
অনেকেরই কৌতূহল, এটাই বর্তমান পরিচালনা কমিটির শেষ সভা হতে পারে। কারণ বিসিবির নির্বাচনে অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে সাবেক ও বর্তমান মিলে প্রায় ৩০ জন পরিচালক তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন। এদিকে, নানা গুঞ্জনের অবসান শেষে গেলো ২৯ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিসিবি’র সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মেইল বার্তায় তদন্ত কমিটির বিভিন্ন প্রশ্নের উত্তর পাঠিয়েছেন তিনি।