মুন্সীগঞ্জের লৌহজংয়ে এম নুরুল ইসলাম খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকেল ৪ টার দিকে ডহরী তরুন ব্যাচ ক্লাবের আয়োজনে লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরি গ্রামের কদমতলা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের মাঝে পুরুস্কার তুলে দেন মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ডহরী অলস্টার একাদশ বনাম নওপাড়া একাদশ। খেলায় ডহরী অলস্টার একাদশ ৩৩ রানে পরাজিত করে জয়লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাইদা ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিয়াজ আহমেদ চাকলাদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লৌহজং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ সিকদার, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল মোতালেব, গাওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো শহিদুল ইসলাম ফকির।
আফ/দীপ্ত সংবাদ