মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে 'স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা নতুন নাম অনুমোদন দিয়েছেন। আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে, এর সঙ্গে র‌্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।

২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এবং ১৪ এপ্রিল তাদের কার্যক্রম শুরু করে। র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম

(র‍্যাট)

দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ (সংশোধনী ২০০৪) অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‍‍্যাব গঠিত হয়। র‍‍্যাবের সদর দপ্তর রাজধানীর উত্তরা অবস্থিত।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More