সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মির্জা আব্বাস’কে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) রাতে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাড়ে তিন ঘণ্টার জার্নি শেষে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছে। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা তাকে রিসিভ করেন।

ডা. রকিবুল ইসলাম আরও বলেন, ভ্রমণকালে তার (মির্জা আব্বাস) স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয় কি নাসেটি নিয়ে আমাদের আশঙ্কা ছিল। কিন্তু তার তেমন কোনো জটিলতা দেখা দেয়নি।

এর আগে, রবিবার বেলা ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।

উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এরপর তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More