মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন সেবা চালু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিদেশ থেকে আগত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহায়তা প্রদানের লক্ষ্যে মিডিয়া সেন্টার স্থাপন করেছে তথ্য অধিদপ্তর।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিদেশ থেকে আগত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তা প্রদানের লক্ষ্যে মিডিয়া সেন্টার স্থাপন করেছে তথ্য অধিদপ্তর।

ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে। এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত বিদেশি সাংবাদিকরা মিডিয়া সেন্টার থেকে তথ্য ও লজিস্টিক সেবা পাবেন। ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া সেন্টার কার্যক্রম চালু থাকবে।

নির্বাচন সংক্রান্ত তথ্য লাভের জন্য দুটি হটলাইন সেবা চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো: ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More