বুধবার, মার্চ ১১, ২০২৬
বুধবার, মার্চ ১১, ২০২৬

হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করেছে ইরান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বের অন্যতম জ্বালানি পরিবহন পরিবহণের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান।

বিশ্বের অন্যতম জ্বালানি পরিবহন পরিবহণের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান।

সংশ্লিষ্ট দুজন মার্কিন গোয়েন্দা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, গত কয়েকদিনে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরানি বাহিনী। যদিও এখন পর্যন্ত খুব বেশি মাইন স্থাপন করেনি তেহরান।

গোয়েন্দারা আরও জানান, তাদের (ইরান) হাতে থাকা মাইন স্থাপনকারী ছোট জাহাজগুলোর মাত্র ২০ শতাংশ এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইরান চাইলে হরমুজ প্রণালীতে আরও হাজার হাজার মাইন স্থাপন করে মাইন জালতৈরি করার সক্ষমতা রাখে।

সিএনএন জানিয়েছে, বর্তমানে ইরান নৌবাহিনীর পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের কাছে। তাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে পুরো হরমুজে মাইনের জাল তৈরি করা সম্ভব। এর পাশাপাশি তারা জাহাজের কাছে বিস্ফোরক বোঝাই ছোট নৌকা এবং মিসাইল ছুড়ে সেখানে শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে পারবে।

গত সপ্তাহে বিপ্লবী গার্ড এক হুঁশিয়ারিতে বলেছিল, হরমুজ দিয়ে যদি কোনো জাহাজ চলাচলের চেষ্টা করে তাহলে সেই জাহাজ জ্বালিয়ে দেয়া হবে।

সূত্র: সিএনএন

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More