নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নাসিমুল গনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি‘কে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া‘কে এ পদে নতুন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেয়া হয়েছিল।
আজ সেই প্রজ্ঞাপন বাতিল করে নাসিমুল গনি‘কে নতুন সচিব হিসেবে নিয়োগ দেয়া হলো।
এসএ