সীমান্তের কাছাকাছি বসবাস করা ইসরায়েলি নাগরিকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শুক্রবার (৬ মার্চ) ভোরে প্রকাশিত বিবৃতিতে, লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব গ্রাম ও শহরগুলো খালি করার আহবান জানায় সংগঠনটি।
এদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় পুরো অঞ্চলজুড়েই হামলার খবর পাওয়া গেছে। রাতে ইসরায়েলকে লক্ষ্য করেও একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এছাড়া ওমান সাগরে অবস্থান নেয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।
অপরদিকে তেহরানেও হামলা অব্যাহত রেখেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইরানের উত্তরসূরি নির্বাচনের চেষ্টা সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের নীতি অনুসরণ করা কোনো নেতাকেই যুক্তরাষ্ট্র মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।